Nekre News
প্রকাশঃ 1-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু!!

বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন (চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি)

নেকড়ে নিউজ: কম্পাউন্ডার থেকে হাসপাতালের পরিচালক! শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস, অথচ তিনিই এখন স্বঘোষিত সার্জন। ভয়ঙ্কর এই প্রতারণার মূল হোতা হলেন জনাব আবুল বশর (সজীব)। যিনি ডাঃ প্রবীর চৌধুরী নামে এক চিকিৎসকের অ্যাটেনডেন্ট। এখন তিনি ডাক্তার সেজে নিজেই অপারেশন থিয়েটারে (ওটি) ছুরি ধরছেন, যার ফলে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

ডাক্তার প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডারের ছুরি:
আমাদের অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সজীবকে কেবল হাসপাতালের পরিচালকই নন, তাঁর বেআইনি কার্যক্রমে শেল্টার দিচ্ছেন স্বয়ং ডাঃ প্রবীর চৌধুরী। অভিযোগ রয়েছে, ডাঃ প্রবীর চৌধুরীর যে সকল রোগীর অস্ত্রোপচার হওয়ার কথা, তার বেশিরভাগই সজীব নিজ হাতে করে থাকেন।
আমাদের হাতে আসা ৫০টিরও বেশি ভিডিও ফুটেজে দেখা যায়, সজীব ওটি ড্রেস পরে নিজ হাতেই জটিল অস্ত্রোপচার করছেন। ডাক্তার না হয়েও অপারেশন করা গুরুতর আইনত অপরাধ।

রোগী মৃত্যু ও টাকা দিয়ে ধামাচাপা:
সজীবের ভুল চিকিৎসার পরিণতিতে বেশ কয়েকজন রোগী মারা যাওয়ার পর, সজীব এবং হাসপাতালের অন্যান্য পরিচালক মিলে রোগীর আত্মীয়দের সাথে বৈঠক করেন। আমাদের অনুসন্ধানে টাকা দিয়ে বিষয়টি সুরাহা করার এবং ঘটনা ধামাচাপা দেওয়ার প্রমাণও ভিডিওতে স্পষ্ট রয়েছে। এছাড়া, ২৭ জন ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা না করার জন্য তাদেরও মোটা অঙ্কের টাকা এবং চাপ দেওয়া হয়েছে। হাসপাতালের রেজিস্টারেও এই রোগীগুলোর রেফারেন্সে সজীবের নাম এবং তার টাকা গ্রহণের প্রমাণ পাওয়া গেছে।

বিলাসিতার উৎস কী? সজীবের ঔদ্ধত্যপূর্ণ জবাব:
একজন এসএসসি পাস কম্পাউন্ডার হয়েও সজীবের বিলাসবহুল জীবনযাত্রা বিস্ময়কর। তার এবং তার স্ত্রীর পাসপোর্টে দেখা যায়, তারা বহুবার বিদেশ ভ্রমণ করেছেন। পাঁচলাইশ আবাসিকে বিলাসবহুল ফ্ল্যাট, কোটি টাকার গাড়ি, চট্টগ্রামের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে শেয়ার এবং গ্রামে বিপুল পরিমাণ জমি কেনার বিশাল অর্থের উৎস কী?
এই সব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনাব আবুল বশর (সজীব) অত্যন্ত ঔদ্ধত্যের সাথে বলেন, "মন যা চায় তা লিখেন। আমার কিছু হবে না। এই টাকার ভাগ প্রশাসনের সব জায়গায় যায়, আমি একা খাইনা।"

অবিলম্বে গ্রেফতার ও দুদকের তদন্ত চাই:
ভুক্তভোগী পরিবারগুলো এবং সচেতন মহল মনে করে, জনগণের জীবন রক্ষার্থে এমন ভুয়া ডাক্তার সজীব এবং তাঁকে শেল্টার দেওয়া ডাঃ প্রবীর চৌধুরী-কে অবিলম্বে আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে, তার অবৈধ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাধ্যমে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। এই ভয়ঙ্কর জালিয়াতির বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

1

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

2

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

3

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

4

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

5

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

6

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

7

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

8

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

9

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

10

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

11

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

12

কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকা নোট থেকে প্রত্যাহার, ক্ষোভ ন

13

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

14

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

15

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

16

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

17

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

18

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

19

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

20