বাবুল হোসেন, (পাঁচবিবি) জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে চেতনানাশক ঔষধ ছিটিয়ে তিনটি বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। 

২৬ জুন মঙ্গলবার দিবাগত রাতে আওলাই ইউনিয়নের ভারাহুত গ্রামে এঘটনা ঘটে। চোরেরা  ঐ তিন বাড়ী থেকে ৮ ভরি স্বর্নলংকার, নগদ ৮ লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব মন্ডল জানান, বুধবার রাতে প্রতিদিনের মত ভারাহুত গ্রামের আব্দুস সামাদের পুত্র আঃ মালেক মাস্টার ঘুমিয়ে গেলে রাতের কোন এক সময় চোরেরা বাড়ীতে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে ঘরের জানালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা ৮ ভরি স্বর্ণ ও নগদ ৮ লক্ষ টাকা এবং একই ভাবে জামাত আলীর পুত্র আশরাফ আলীর বাড়ীর জানালার গ্রিল কেটে ১৫ হাজার টাকা চুরি করে।  এছাড়া ঐ রাতে একই ভাবে মৃত মমতাজ আলী পুত্র মহিউদ্দিন তামান্নার বাড়ীতে প্রবেশ করলেও কোন কিছু নিতে পারেনি। 

অপরদিকে গতকাল মঙ্গলবার দিনে উপজেলার ধরঞ্জী ইউনিয়নে শ্রীমন্তপুর ও পলাশগড়ের দুটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। সেখানেও একটি বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি হয়েছে বলে জানা গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) সহ পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।  তারপরও বিষয়টি তদন্ত চোর সনাক্ত সহ মালামাল উদ্ধারের চেষ্টা  করা  হচ্ছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

1

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

2

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

3

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

4

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

5

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

6

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

7

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

8

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

9

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

10

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

11

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

12

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

13

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

14

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

15

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

16

মৃত্যুর ট্রেন: ১০০ কিমির নিচে নামলেই বিস্ফোরণ

17

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

18

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

19

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

20