স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার ধর্ষক গ্রেফতার


জয়পুরহাটের কালাইয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম ফকিরকে (৬০)  কে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।
মঙ্গলবার ২১ মে সকাল ৯ টায়  কালাই পৌরসভার সাবেক হাসনাহেনা সিনেমা হলের পার্শ্ববর্তী এলাকায়  এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত সাইফুল ফকির (৬০) উপজেলার বেগুনগ্রামের মৃত তফিজ উদ্দিন ফকিরের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুটি নিজ বাড়ি বেগুনগ্রাম থেকে সকাল ৬টার দিকে স্কুলের সহকারী শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে আসে। পড়া শেষে ৮টার দিকে বাড়ি ফেরার পথে  অটো ভ্যানের  জন্য রাস্তায় দাঁড়ালে ওই সময় বৃষ্টি শুরু হয়। এ সময় ধর্ষক সাইফুল ইসলাম শিশুটিকে সুকৌশলে ফুঁসলিয়ে রাস্তার পাশেই নির্জন  গলির মধ্যে নিয়ে যায়। পরে মুখে গামছা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে মেয়েটি  গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক  হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কালাই একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। ইতোমেধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

1

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

2

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

3

টেলিটক নাম্বার দেখার উপায়

4

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

5

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

6

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

7

ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৭৫ লক্

8

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

9

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

10

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

11

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

12

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

13

ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

14

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

15

পোরশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি সহায়তা প্রদান

16

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

17

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

18

পোরশায় আমের ব্যবসা হবে ৯শ কৌটি টাকা

19

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

20