এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর রহমান চন্দন

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, “বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। ক্ষমতার লোভ থাকলে আমরাও বর্তমান সরকারের অংশ হতাম। তাতে গণতন্ত্র আরও বিপন্ন হতো। কিন্তু বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না।”

তিনি বলেন, “দলে বসন্তের কোকিল ও হাইব্রিড নেতাদের জায়গা নেই। আমরা ৩১ দফা দাবি সামনে রেখে আন্দোলন করছি। এই দাবির ভেতরেই দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী এবং নারীদের নিরাপত্তা ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। মানুষ যেন শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সেটাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।”

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধানসহ তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি।

সভায় তিন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

1

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

2

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

3

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

4

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

5

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

6

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে আহত, গণপিটুনিতে স্বামী নিহত

7

কালাইয়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

8

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

9

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

10

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

11

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

12

শ্রমজীবী মানুষের সংগ্রাম ও একতার স্মারক মহান মে দিবস আজ

13

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশে

14

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

15

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

16

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

17

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

18

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

19

গল্প তবু ঈদ আসে

20