মোকারম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মকবুল হোসেন (৭০) মারা গেছে। আজ শনিবার (১৪ জুন) রাত ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দূঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মৃত চান মিয়া প্রামানিকের ছেলে। তিনি পাঁচশিরা বাজারে খালি বস্তার ব্যবসা করতেন। তবে ঘটনার পর যাত্রীবাহী বাসসহ চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।  
প্রত্যক্ষদর্শী মোজাম হোসেন বলেন, রাত ৮টার দিকে মহাসড়ক হয়ে ওই বৃদ্ধ মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পুনট কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকায় বিপরিত দিক থেকে একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটের দিকে আসছিলেন। হঠাৎ করেই সড়কে বিকট শব্দ হয়। তখন আমিসহ লোকজন দৌড়ে গিয়ে দেখি ওই বৃদ্ধ মহাসড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর মোটরসাইকেল মহাসড়কের নিচে দুমরে-মুচরে পড়ে আছে। লোকজন তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন,‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

1

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

2

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

3

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

4

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

5

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

6

দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

7

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

8

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

9

স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

10

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

11

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

12

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশে

13

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

14

আত্রাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা

15

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

16

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

17

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

18

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

19

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

20