Deleted
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে  ১০টায় জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে জেলা প্রশাসক অংশ নেওয়া প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন।
মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এনামুল হক।  
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, ক্রীড়া সাংবাদিক সুমন আলী প্রমূখ। 
আয়োজকরা জানান, মাস ব্যাপী চলা এই ফুটবল প্রশিক্ষণে বাছাই পর্বে বিভিন্ন উপজেলা থেকে আসা ১০০জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ৪০জনকে বাছাই করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা। পরবর্তীতে তাদেরকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এছাড়াও প্রশিক্ষন চলাকালে প্রশিক্ষনার্থীদের থাকা, খাওয়া ফ্রি ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। খেলাধুলার মাধমে শরীর চর্চার পাশাপাশি মন সুস্থ চিন্তার দিকে ধাবিত হবে। এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

1

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

2

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

3

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

4

জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

5

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

6

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

7

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

8

ক্ষেতলালের ফুলদিঘী হাটে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত টাকা ফে

9

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

10

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

11

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে

12

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

13

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

14

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

15

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

16

জ্বর হলে কী করবেন

17

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

18

পাঁচবিবিতে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

19

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

20