Nekre News
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

বিশেষ প্রতিবেদক, নেকড়ে নিউজঃ প্রফেসর ড.কাজী দ্বীন মোহাম্মদ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডর সাবেক ভাইস-চেয়ারম্যান (৫ আগস্টের পূর্বে)। তখন আওয়ামী লীগের সাবেক এমপি নদভী ট্রাস্টিবোর্ডর চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড পুনর্গঠন হলে তাকে সদস্য করা হয়।

বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের যাকাতের বড় একটি অংশ কাজী দ্বীন মোহাম্মদের হাত ধরেই বাংলাদেশে আসে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামীর হাত ধরেই তিনি যাকাতের ফান্ড সংগ্রহের কার্যক্রম শুরু করেন। সেই যাকাতের টাকা গুলো তিনি তার নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান, ফাউন্ডেশন এবং এনজিও সংস্থার মাধ্যমে বিতরণ করেন।

যাকাতের ফান্ড সংগ্রহের জন্য কাজী দ্বীন মোহাম্মদ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাতায়ত করেন। নেকড়ে নিউজের হাতে আসা গেল পাঁচ বছরে তার বিদেশ যাতায়তের তথ্য পর্যালোচনা করতেই বেড়িয়ে আসে লোমহর্ষক তথ্য। ৫ আগস্টের আগে পর্যন্ত তিনি গত পাঁচ বছরে বিমান বন্দরের ভিআইপি লাউন্জ ব্যবহার করে পাকিস্তান, ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালেশিয়া, সৌদিআরব ও ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়ত করেছেন ৩৩ বার । তার সাথে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমানে ছাত্র হত্যা মামলায় কারাগারে থাকা ড. আবু রেজা নদভী। কাজী দ্বীন মোহাম্মদ প্রতিবারই নামী-বেনামী পাসপোর্টে বিদেশগমন করেন বলে নিশ্চিত হয়েছে নেকড়ে নিউজ। ইমিগ্রেশনের তথ্য বলছে, কাজী দ্বীন মোহাম্মদ গত পাঁচ বছরে ৩৩ বার বিদেশ যাত্রায় নামী-বেনামী মোট ছয়টি পাসপোর্ট ব্যবহার করেছেন। একটি তার নিজের । অন্যপাঁচটির দুটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আহমদুল হক ও স্টোর ম্যানেজার রফিকুল ইসলাম রফিকের এবং বাকী তিনটি ( BE02...32, B007...59, EE04...39) তার সিন্ডিকেটের অন্য সদস্যদের। পাসপোর্টে স্টোর ম্যানেজার রফিকুল ইসলাম রফিকের বর্তমান ঠিকানা “কেএল” মালেশিয়া উল্লেখ থাকলেও তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে চাকরিরত আছেন। অন্যদিকে পাসপোর্টে তার স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে নারায়ণগন্জ। যেখান থেকে কিছুদিন আগে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন অরসা প্রধান আতাউল্লা জুনুনী গ্রেফতার হয়।

বেনামী পাসপোর্টে বিদেশ ভ্রমণে দেশের নিরাপত্তা এবং দেশবিরোধী কোন কর্মকান্ডে যুক্ত থাকতে পারেন কিনা জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অবঃ) এমদাদুল হক বলেন, ব‍্যাপারটা সত‍্য হলে এটি অবশ্যই ভাল উদ্দেশ্যে করা হয়নি। বেনামী পাসপোটে বিদেশে যাতায়াত শুধু দেশের নিরাপওা নয়, অথনীতির জন‍্যও হুমকি।

কিভাবে অন্যের পাসপোর্টে বিদেশ গেলেন এবং কেন গেলেন এ বিষয়ে জানতে চাইলে কাজী দ্বীন মোহাম্মদ তার পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় তা পুরোপেরি অস্বিকার করেন। এসব মিথ্যা নাটক বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর এলাকার জলাবদ্ধতায় বেহাল অবস্থা; উদ্যোগ নেই পৌ

1

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

2

গল্প তবু ঈদ আসে

3

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

4

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

5

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

6

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

7

জ্বর হলে কী করবেন

8

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

9

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অন

10

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

11

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !

12

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

13

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

14

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

15

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

16

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

17

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টা

18

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

19

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

20