Deleted
প্রকাশঃ 16-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ

নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝও) স্কীমের আওতায় শিক্ষার মান্নোয়নের জন্য ৫লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়।
বরাদ্ধকৃত অর্থের একটি অংশ শিক্ষকদের জন্য, অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, নিরাপদ পানি, বিজ্ঞানাগার, পাঠাগার ও মেয়েদের কমন রুমের উন্নয়নে ব্যায় করার কথা উল্লেখ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদালয় এসব খাতে ভূয়া বিল ভাউচার দেখিয়ে সিংহভাগ অর্থই আত্মসাৎ করেছেন। একটি ভাউচারে ২০০এউচ জঙ মিক্সিং মেশিন ক্রয় বাবদ খরচ দেখিয়েছেন ৭৬হাজার টাকা। যার বর্তমান বাজার মূল্য ৩০হাজারেরও কম। ২টি বুক সেলফ বাবদ ৪০হাজার টাকা ও অপরদুটি ভাউচারে ৫৫হাজার টাকার বই ক্রয় দেখালেও বাস্তবে ৫হাজার টাকার বইও খুঁজে পাওয়া যায়নি।
এদিকে অসহায় মেধাবী ১৫জন শিক্ষার্থীদের জন্য ৭৫হাজার টাকা বরাদ্ধ থাকলেও ১২জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে 
৬০হাজার টাকা। অপরদিকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও উপকরন কেনা বাবদ ৫০ হাজার টাকা বরাদ্ধ থাকলেও তার কোন হদিস মিলেনি।
স্থানীয় জুয়েল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিমসহ একাধিক অবিভাবকরা বলেন, বিদ্যালয়ে বরাদ্দগুলো দেওয়া হয়েছে উন্নয়ন এর জন্য। আর সেগুলো পকেটে ভরাচ্ছেন শিক্ষকরা। মাত্র ৫লাখ টাকার মধ্যে যদি এমন করে তাহলে কেমন শিক্ষক তারা। যদি ঘটনা সত্য হয়ে থাকে তবে প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করেন।
বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, কখন বরাদ্দ আসলো আর নতুন কি মেরামত বা ক্রয় করলো আমাদের বিদ্যালয়ের উন্নয়ন এর জন্য আমরা সঠিক জানিনা। তবে যদি বরাদ্দ এসেও থাকে তাহলে হয়তো অল্প কিছু কাজ করেছে।
তপোবন বালিকা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আতিউর রহমান বলেন, বিগত কমিটির সময় বরাদ্ধ পেয়েছিলাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল কাজ হয়েছে। তাতে কিছু ১৯-২০ হয়েছে এটা আমি স্বীকার করি। বিল ভাউচার গুলা সমন্বয় করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ ওয়াসিউর রহমান বলেন, আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখবো। যদি বরাদ্ধকৃত টাকার ব্যায়ের খাতে অসঙ্গতি পাই তবে অব্যশই ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন বলেন, বরাদ্দকৃত টাকার অব্যশই স্বচ্ছতার সাথে শতভাগ কাজ করতে হবে। সেই সাথে উল্লেখিত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের উন্নয়নে কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলোতে অনিয়ম করা হলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

1

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

2

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

3

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

4

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

5

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

6

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

7

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

8

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

9

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

10

এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল

11

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

12

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

13

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

14

সব সুপারিশেই একমত নয় ইসি: বাস্তবায়নে বেছে বেছে সিদ্ধান্ত

15

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

16

পোরশায় বাগানের আম চুরি করতে এসে আটক দুই চোর

17

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

18

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

19

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

20