আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ জয় সরকার (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জয় উপজেলার বরবড়ীয়া হিন্দুপাড়ার নরেশ সরকারের ছেলে। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মাদক কারবারি জয় সরকার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক
1
নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু
2
ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার
3
নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া
4
পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন
5
তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে
6
সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ
7
পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৫৮ লক্ষ ট