Nekre News
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাঁশের ব্রিজ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোভ্যানে করে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে রওনা হন রবিউল ইসলাম। পথিমধ্যে পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে তার ভ্যানটির চাকা হঠাৎ ভেঙে যায়। এতে সড়কে ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু ঘটে।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুতগামী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

1

আক্কেলপুরে জীবন ঝুঁকিতে ২’শ শিশু শিক্ষার্থী

2

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

3

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

4

তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিনেছেন অস্ট্রেলিয়ায় বাড়ি ও বিদেশী পাস

5

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

6

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

7

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

8

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

9

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

10

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

11

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

12

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

13

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

14

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

15

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

16

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

17

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

18

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

19

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

20