রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁয় পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেছে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল । শনিবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে পথচারীদের মাঝে সংগঠনটির সদস্যরা এ বিতরণ কর্মসূচি পালন করেন।   
নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনেরা প্রচন্ড গরমের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত পেয়ে সংগঠনটির সদস্যদের সাধুবাদ জানিয়েছেন। হাসপাতালের প্রধান ফটক ছাড়াও আরও কয়েকটি স্থানে প্রায় ৪০০ জন পথচারীর মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।  
নওগাঁ ব্লাড সার্কেলের নির্বাহী পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "তৃষ্ণার্তদের পিপাসা নিবারণ করা প্রশংসনীয় এবং আল্লাহর কাছে প্রিয় একটি কাজ। এবার গরম আবহাওয়ার মাঝে আমরা মাসব্যাপী নওগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রথম দিনেই ব্যাপক সাড়া এবং প্রশংসা পেয়েছি। আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 
নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, "প্রতি বছরই ১৪ জুন সারা পৃথিবীর সাথে একযোগে আমরা নওগাঁয় বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে থাকি। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে এক লাখ থ্যালাসেমিয়া রোগী আছে। যাদের প্রতি মাসে এক বা একাধিক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এছাড়াও এনিমিয়া, ডায়ালাইসিস, সিজার, অপারেশন, এক্সিডেন্টসহ প্রচুর রোগীর নিয়মিত রক্তের প্রয়োজন হয়। রক্তদাতাদের সাথে নিয়ে এবার আমরা পিপাসার্তদের তৃষ্ণা মেটাতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি।"
সংগঠনটির উপদেষ্টা ডা. মোঃ আব্দুল মতিন বলেন, "নওগাঁ ব্লাড সার্কেলের মাধ্যমে অসহায় রোগীরা রক্তের সন্ধান পেয়ে থাকে৷ প্রাণ বাঁচানোর উসিলা তারা। আর এই প্রাণে উৎফুল্লতা আনতে পিপাসার্তদের মাঝে ঠান্ডা শরবত বিতরণের কর্মসূচী সত্যিই প্রশংসনীয়।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

1

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্য

2

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

3

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

4

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

5

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

6

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

7

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

8

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

9

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

10

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

11

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

12

সান্তাহার পৌর এলাকার জলাবদ্ধতায় বেহাল অবস্থা; উদ্যোগ নেই পৌ

13

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রথম পুরস্

14

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

15

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

16

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

17

পোরশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি সহায়তা প্রদান

18

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

19

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

20