রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশের দাপুটে জয়

নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় অর্জন করেছে প্রিন্ট মিডিয়া একাদশ। ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়েছে প্রিন্ট মিডিয়া একাদশ।  বুধবার বিকেল ৪টায় এই ম্যাচের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। ম্যাচের শুরুতেই প্রিন্ট মিডিয়া একাদশ। প্রথমার্ধেই একের পর আক্রমণ তুলে ৩-০ গোলে এগিয়ে যায় প্রিন্ট একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে বল গোড়ানোর কিছু পরেই এক গোল করে ব্যবধান কমায় ইল্ট্রেনিক একাদশ। পরবর্তীতে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে প্রিন্ট ও ইল্ট্রেনিক একাদশ আরও একটি করে গোল করে প্রতিপক্ষের জালে। শেষ পর্যন্ত ৪-২ গোলের দাপুটে জয় তুলে নেয় প্রিন্ট মিডিয়া একাদশ।  জেলার চারটি সাংবাদিক সংগঠন- নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টাস ইউনিটির যৌথ আয়োজনে এই মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।  পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরুষ্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।  মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। খেলা শেষে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে সাংস্কৃতি সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন রয়েছে। এখানে চারটি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন। জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য বেলায়েত হোসেন বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা।  জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন, এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। আজকে খুবই আনন্দঘন পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

1

পাঁচবিবিতে ৫০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রাস্তা এসিল্যান্ডে

2

ডোবায় ডুবে গেল স্বপ্ন: আম ধুতে গিয়ে প্রাণ হারাল শিশু

3

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

4

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

5

টেলিটক নাম্বার দেখার উপায়

6

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

7

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

8

স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

9

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

10

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

11

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

12

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

13

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ

14

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

15

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

16

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

17

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক

18

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

19

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

20