এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 28-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ

জয়পুরহাট-হিলির কোন এক সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুশ-ইনের শিকার ব্যক্তির নাম জীবন দে (৫২), বাড়ি ভারতের আসাম রাজ্যের কুলারঘাট ভেড়াপান্নি এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায় জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে ‘অজ্ঞাতনামা’ হিসেবে ভর্তি করা হয় তাকে। শুক্রবার (২৮ জুন) দুপুরে সরাসরি তার সঙ্গে কথা বললে তিনি জানান, বিএসএফ তাকে বাড়ি থেকে ধরে এনে বাংলাদেশে পুশ-ইন করেছে। তবে ঠিক কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে, তা তিনি বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, জয়পুরহাট-হিলি সীমান্তের কোনো এক এলাকা দিয়ে তাকে পুশ-ইন করা হতে পারে।

জীবন দে জানান, তিনি ভারতে ফিরে যেতে চান। তার কথাবার্তা কিছুটা অস্পষ্ট এবং তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বলেন, “এ ধরনের কোনো পুশ-ইনের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই, খোজ খবর নেওয়া হচ্ছে ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

1

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

2

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

3

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

4

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

5

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্ত

6

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

7

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

8

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !

9

ইসলামী ব্যাংকে চলছে এ কেমন প্রহসন? টাওয়ার নির্মাতারা মুক্ত,

10

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

11

গল্প তবু ঈদ আসে

12

ঘুষ ও দুর্নীতির বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি আক্কেলপুর

13

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

14

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

15

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

16

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

17

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

18

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

19

দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

20