বাবুল হোসেন, (পাঁচবিবি) জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনাকে  সন্ত্রাসী কর্তৃক  হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইটের নামে মিথ্যা মামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সোমবার বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে  সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব  মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইটের মেয়ে উদিতা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দল নেতা কিনা হত্যায় জিয়াউর ফেরদৌস রাইটকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জড়ানোয়  তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে ঐ মামলা থেকে রাইটকে অব্যাহতি না দিলে  কঠোর আন্দোলনসহ থানা ঘেরাওয়ের  হুশিয়ারি দেন। উল্লেখ্য গত ২৫ জুন সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম (কিনা) কে দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পুর্বপরিকল্পতি মারপিট করেন। পরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে মারা যান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

1

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

2

সব সুপারিশেই একমত নয় ইসি: বাস্তবায়নে বেছে বেছে সিদ্ধান্ত

3

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

4

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

5

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

6

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

7

পোরশায় আওয়ামী লীগ নেতা সুদেব সাহা আটক

8

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

9

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

10

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

11

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

12

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

13

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

14

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অন

15

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

16

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

17

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

18

সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের ম

19

তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিনেছেন অস্ট্রেলিয়ায় বাড়ি ও বিদেশী পাস

20