মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

নওগাঁর ধামইরহাটে ঘাতক একটি ট্রাকের ধাক্কায় শাহাদাৎ (২৬) নামে এক মোবাইল মেকার নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, নিহত যুবকের বাড়ি উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর (চানপুর) গ্রামের খোকা মন্ডলের ছেলে। সে আমাইতাড়া বাজারের ৪ নং উমার ইউনিয়ন পরিষদের মার্কেটের একটি ঘর ভাড়া নিয়ে মোবাইল ফোনে যন্ত্রাং বিক্রি ও মেরামতের কাজ করতেন। 

মঙ্গলবার (২৪ জুন) সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর।

তিনি বলেন, সোমবার (২৩ তারিখ) রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া মোড়ের দক্ষিন দিকে সড়কের উপর বৃষ্টিপাতের সময় ওই যুবকের মরদেহটি পড়েছিল। স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেয়। ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেন এবং মরদেহটি থানায় পুলিশ হেফাজতে নেয়। ওসি আরো জানান, প্রত্যদর্শী ও স্থানীয়রা জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে একটি ভাঙ্গাচুরা ইজিবাইকও উদ্ধার করা হয়েছে। নিহত যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন না কি ইজিবাইকে যাচ্ছিলেন তা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা গেছে। নিহত শাহাদাৎ এর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ২৪ জুন মঙ্লবার দিন পরিবারের নিকট শাহাদাৎ এর মরদেহ হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

1

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

2

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

3

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

4

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

5

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

6

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

7

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

8

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

9

তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিনেছেন অস্ট্রেলিয়ায় বাড়ি ও বিদেশী পাস

10

কালাইয়ে ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামাররা

11

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

12

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

13

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

14

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৫৮ লক্ষ ট

15

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামল

16

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

17

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

18

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্

19

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

20