স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের মতবিনিময়

জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)। বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুরের নিজ বাসভবনে এই সভার আয়োজন করেন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয়তাবাদী চিন্তাধারাকে লালন করে আসছেন। সভায় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক,  রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছি। এখন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করতে চাই। সেজন্যই জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরপেক্ষতা ও সাহসী ভূমিকার মাধ্যমেই সমাজে সঠিক তথ্য পৌঁছায় এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। এছাড়াও তিনি স্থানীয় উন্নয়ন, তরুণ সমাজের ভূমিকা এবং রাজনৈতিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম এবং আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর রহমান হামিদসহ প্রথম আলো, সমকাল, কালের কন্ঠ, আজকেরপত্রিকা, খোলাকাগজ, করতোয়া পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচা মরিচের ফলন ভালো হলেও দামে হতাশ নওগাঁর কৃষকরা

1

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

2

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

3

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

4

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

5

তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

6

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

7

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

8

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

9

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

10

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

11

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

12

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

13

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

14

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

15

পোরশায় বিদ্যুৎপৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

16

বাংলাদেশের কাছে আফগানিস্তান হারল যেখানে

17

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

18

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

19

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

20