এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বগুড়া অঞ্চলের ২ কোটি ৮৫ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার ( ২৩ মে ) সকালে বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।


পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ  আফজাল হোসেনের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত  ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক কে এম বিল্লাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান। 


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনপ্রিয় বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক  ফিরোজ জামান উজ্জ্বল, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন একক বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ আফজাল হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক ( উঃ) ও একুশে টেলিভিশন এবং দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম প্রমুখ।


ব্যবসা উন্নয়ন  সভা  শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

1

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

2

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

3

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

4

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

5

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

6

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

7

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

8

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

9

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

10

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

11

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

12

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

13

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

14

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

15

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

16

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

17

টেলিটক নাম্বার দেখার উপায়

18

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

19

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

20