এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 3-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিনে’ ক্ষুব্ধ ছাত্ররা

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার কয়েকজন আসামিকে জামিন দেওয়াকে ‘অস্বাভাবিক’ দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশীথ রঞ্জন বিশ্বাসের এজলাসে তাঁরা এই প্রতিক্রিয়া জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে সেনা বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা সমন্বয়ক হাসিবুল হক সানজিদ অভিযোগ করে বলেন, “জুলাই বিপ্লব চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আদালত ও থানায় একাধিক মামলা হয়। অথচ গত অক্টোবর মাসে এসব মামলায় অন্তত ৩১২ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে—যা অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ।”

ঘটনার সত্যতা স্বীকার করে  রাষ্ট্রপক্ষের  আইনজীবী  শাহানূর রহমান শাহীন  সাংবাদিকদের জানান, “আদালত কাকে জামিন দিবে, সেটা পুরোপুরি তার এখতিয়ার। বড় কোনো এজাহারনামীয় আসামিকে এখনও জামিন দেওয়া হয়নি।  খবর পেয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

1

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

2

তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

3

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টা

4

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

5

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

6

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

7

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

8

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

9

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

10

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

11

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

12

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

13

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

14

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

15

পোরশায় বাগানের আম চুরি করতে এসে আটক দুই চোর

16

পাঁচবিবিতে ৫০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রাস্তা এসিল্যান্ডে

17

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

18

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

19

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

20