Nekre News
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে প্রভাবশালীদের দখলচেষ্টা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গুচ্ছগ্রামে একটি খাসজমির পুকুর নিয়ে স্থানীয় প্রভাবশালী ১১ জনের সঙ্গে দীর্ঘদিনের মাছচাষকারী ভূমিহীনদের দ্বন্দ্ব ক্রমেই ঘোলাটে হচ্ছে। সংঘাতের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তিন শতাধিক বাসিন্দা।


প্রায় ২৪৪ শতক আয়তনের পুকুরটি ১৯৮৮ সালে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার সময় ১৯টি ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত দেওয়া হয়। এখানকার মানুষ মাছচাষ করে জীবিকা নির্বাহ করেন এবং গুচ্ছগ্রামের একমাত্র মসজিদের খরচও চলে এই আয় থেকেই। স্থানীয়রা বলছেন, সম্প্রতি একদল প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরটির মালিকানা দাবি করছেন এবং মাছচাষে বাধা দিচ্ছেন। এমনকি দখল না ছাড়লে 'লাশ পড়বে' বলেও হুমকি দেওয়া হয়েছে।

গুচ্ছগ্রামের বাসিন্দা ও ভূমিহীন সমবায় সমিতির সদস্য আবদুল আলীম জানান, "পুকুরটি আমাদের জীবনের অংশ। এখানে মাছ চাষ করে খাই, মসজিদের খরচ চালাই। অথচ এখন প্রাণনাশের হুমকি পাচ্ছি।"

সমিতির সভাপতি রায়হান আলী সরদার বলেন, "পুকুরটি ২৪৪ শতক হলেও তারা ৩৪৪ শতক দেখিয়ে ভুয়া দাবি করছে। আমাদের কেউ বেঁচে থাকা পর্যন্ত পুকুর ছাড়ব না।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মালিকানা দাবিদার মতিউর রহমান বলেন, “আমি এই পুকুরে মাছচাষ করতাম। এখন মামলা চলছে।”

প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আক্কেলপুরের সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। তিনি বলেন, “পুকুরটি গুচ্ছগ্রামের দখলে আছে। এটি আগে এমআরআরসি হিসাবে খাসজমি ছিল। বর্তমানে ৭৬ শতক খাস রয়েছে, বাকি অংশ কীভাবে খাস তালিকা থেকে বাদ পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম জানান, “ভূমিহীনদের জীবনমান উন্নয়নের জন্যই খাস পুকুর বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

1

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

2

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

3

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

4

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

5

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

6

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

7

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

8

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

9

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

10

টেলিটক নাম্বার দেখার উপায়

11

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

12

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

13

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

14

বিএনপি রাজনীতির রণাঙ্গনে: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্

15

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

16

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

17

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

18

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

19

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

20