রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেছেন- জীবনে বড় ও সফল হওয়ার জন্য পজেটিভিটির কোন বিকল্প নেই। জীবনে অন্তত ৫টা বছর ৯টা-৫টা ভুলে যেতে হবে। 

নওগাঁয় রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শুক্রবার দিনব্যাপী নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন রাজশাহীয় টিম এর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মেলার স্টলগুলো ঘরে দেখেন প্রধান অতিথি।

উদ্যোক্তাদের সম্ভবনা নিয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আমরা অনেক কিছু হতে চাই এবং করতে চাই। কিন্তু পারিনা। উদ্যোক্ত হওয়া যে সাহস তা আমরা অর্জন করতে পেরেছি। সেই সাহস আমরা করছি। গত সাড়ে ৭ বছর থেকে আমি কাজ করছি। মানুষ স্বপ্ন দেখে সাহস করে। সাহস তৈরি হয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থেকে। সমস্যা থেকে তৈরি সম্ভাবনা ও আইডিয়া তৈরি হয়। অনলাইন হাট তৈরি করেছি। আমরা এখন ঘরে বসে খাবার অর্ডার করতে পারছি। যেখান মাসে অন্তত কোটি টাকার সেল (বিক্রি) হয়।

আমের জন্য প্রসিদ্ধ নওগাঁর আম রপ্তানির বিষয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আম রপ্তানি নিয়ে  সোর্সগুলো (তথ্য) ঠিক করছি। বিশেষ করে চায়নাতে আম রপ্তানির জন্য আমরা কথা বলছি। তবে রপ্তানির ক্ষেত্রে আমের গুনগত মান ঠিক রাখতে হবে। এবিষয়টি আমাদের নিজেদের করতে হবে।

সদর ‍উপজেলার দুইটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একটিতে আম মেলা এবং অপরটিতে উদ্যোক্তা সম্মেলন। আম মেলায় রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে উদ্যেক্তারা এসেছিলেন। যেখানে ৪০ টি স্টলে আমের পাশাপাশি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পন্য নিয়ে পসরা সাজিয়েছিলেন। বিশেষ করে আম্রপালি, হাড়িভাঙা, নাকফজলি ও ব্যানানা ম্যাংগোসহ বিভিন্ন পদের আম এবং আম থেকে জ্যাম-জেলি, আচার ও গুড়, বিভিন্ন মিষ্টান্ন, মধু, ঘি, ঢেঁকি ছাটা চাল ও চিড়া, লাচ্ছা, সন্দেশ। উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল।

উদ্যোক্তা রায়হান হোসেন বলেন- মৌসুমে আম বিক্রির পাশাপাশি আম থেকে আচার ও গুড় তৈরি করা হয়। অনলাইন এবং অফলাইনে বিক্রি করা হয়। তবে মেলায় আসার উদ্যেশ হচ্ছে পণ্যের প্রচার ও প্রসার করা। ক্রেতাদের মাঝে বেশ ভাল সাড়া পাচ্ছি।

নাটোর জেলা থেকে আসা উদ্যোক্তা মুফতি মোঃ ইমরান হুসাইন বলেন- গত কয়েক বছর থেকে মধু নিয়ে কাজ করছি। মৌসুমে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। যা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এছাড়া কালোজিরার তৈল ও জয়তুন পাওয়া যায় আমাদের কাছে। এ মেলায় বিক্রি কম হয়েছে তবে পন্যের প্রচারের জন্যই আসা।

উল্লেখ্য- ‘চাকরি করবো না, চাকরি দিবো’ এই স্লোগান নিয়ে ২০১৮ সালের ১ জানুয়ারি দেশের ৬৪ জেলার ১৬৪ জনকে উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে যার সদস্য সংখ্যা প্রায় ১৫ লাখ। যেখানে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অনেকের কর্মসংস্থান হয়েছে।


উদ্যোক্তা সম্মেলনে নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামিম আক্তার মামুন, জেলা প্রেসক্লাবে সভাপতি রায়হান আলম, উদ্যোক্তা মাকসুদুর রায়হান জেড সহ অন্যরা বক্তব্য রাখেন।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

1

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

2

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্ত

3

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

4

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

5

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

6

পোরশায় বাগানের আম চুরি করতে এসে আটক দুই চোর

7

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

8

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

9

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

10

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

11

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

12

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

13

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

14

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

15

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

16

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

17

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

18

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ব

19

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

20