Deleted
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম বকুল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইন্দইল এলাকায় আশা ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে। নিহত আরিফুল উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি নওগাঁয় একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম বকুল নওগাঁয় একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও কাজ শেষে দোকান থেকে মটরসাইকেলযোগে তার নিজ বাড়ি কেশরতা গ্রামে ফিরছিলেন। এসময় আদমদীঘির ইন্দইল এলাকায় আশা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত একটি যানবাহন (গাড়ি) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

1

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

2

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

3

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

4

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

5

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

6

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

7

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

8

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

9

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

10

কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকা নোট থেকে প্রত্যাহার, ক্ষোভ ন

11

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

12

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

13

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

14

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

15

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

16

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

17

পাঁচবিবিতে ৫০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রাস্তা এসিল্যান্ডে

18

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

19

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

20