পিচের সমালোচনা করায় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও সাইমন ডুলকে কলকাতার ইডেন গার্ডেনে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নাকি বেশ কড়া ভাষায় চিঠি পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। গতকাল রাতে ইডেনে কলকাতা নাইট রাইডার্স–গুজরাট টাইটানস ম্যাচে ভোগলে ও ডুলকে ধারাভাষ্য দিতে না শুনে অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন সিএবির চিঠি পেয়ে তাদের অনুরোধ কার্যকর করেছে বিসিসিআই। খবরটা কানে পৌঁছানোর পর হার্শা ভোগলে নিজেই এ ব্যাপারে মুখ খুলেছেন। তাঁর দাবি, তাঁকে ইডেনে নিষিদ্ধ করা হয়নি। বরং কালকের ম্যাচে ধারাভাষ্যকারদের তালিকায় আগে থেকেই তাঁকে রাখা হয়নি বলেই কলকাতায় যাননি। তবে আরেক ধারাভাষ্যকার সাইমন ডুল এখনো এ ব্যাপারে কিছু জানাননি। ৬৩ বছর বয়সী ভোগলে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গতকাল কলকাতার ম্যাচে আমি কেন ছিলাম না, তা নিয়ে বেমানান কথাবর্তা বলা হচ্ছে। সহজভাবে বলতে গেলে, আমাকে যে ম্যাচগুলোতে থাকতে (ধারাভাষ্য দিতে) বলা হয়েছে, সেই তালিকায় ওই ম্যাচ ছিল না। এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলেই কোনো ধরনের ভুল–বোঝাবুঝি হতো না। কারা কোন ম্যাচে ধারাভাষ্য দেবেন, সেই তালিকা টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি করা হয়। (আইপিএলের এবারের মৌসুমে) কলকাতায় আমাকে দুটি ম্যাচে তালিকায় আমাকে রাখা হয়েছিল। প্রথমটিতে আমি সেখানে ছিলাম। কিন্তু পরিবারের একজনের অসুস্থতার কারণে দ্বিতীয়টিতে থাকতে পারিনি। ভোগলে–ডুলের সঙ্গে সিএবির দ্বন্দ্বের সূত্রপাত হয় গত ২২ মার্চ ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচের পর। প্রথম ম্যাচেই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মাঠে খেলেও পিচ থেকে সর্বোচ্চ সুবিধা না পাওয়ায় সমালোচনা করেছিলেন ভোগলে ও ডুল। এ নিয়ে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জীর সঙ্গে বাদানুবাদে জড়ান এই দুই ধারাভাষ্যকার। পরে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে ভোগলে বলেন, ‘আমি কেকেআরের ক্যাম্পে থাকলে তিনি (সুজন মুখার্জী) যা বলেছেন, সে জন্য প্রচণ্ড অখুশি হতাম। কারণ, আমি ১২০ রানের পিচ চাচ্ছি না। আমার চাওয়া এমন পিচ দেওয়া হোক, যেখানে স্বাগতিক দলের বোলাররা ম্যাচ জেতাতে পারে।’ ইডেন গার্ডেনের পিচ নিয়ে সমালোচনা করেছিলেন হার্শা ভোগলে ও সাইমন ডুলছবি: এক্স ডুল বলেন, ‘ঘরের দল যেটা চায়, সেটা তিনি (সুজন মুখার্জী) না শুনলে...আমি বোঝাচ্ছি, তারা স্টেডিয়াম ফি দিচ্ছে, আইপিএলে যা হচ্ছে সেটারও খেসারত দিতে হচ্ছে। কিন্তু ঘরের দল যেটা চায়, তিনি যদি তা পাত্তা না দেন, তাহলে ফ্র্যাঞ্চাইজিটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। ম্যাচ নিয়ে মন্তব্য করা তাঁর কাজ নয়। সে জন্য তাঁকে পারিশ্রমিক দেওয়া হয় না। ভোগলে ও ডুলের এই বক্তব্য ভালোভাবে নেয়নি সিএবি। তাই নিজেদের মাঠ ইডেনে এই দুই ধারাভাষ্যকারের নিষিদ্ধ চেয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি মনে করে, সুজন মুখার্জী কোনো ভুল করেননি; বিসিসিআইয়ের নিয়ম মেনেই পিচ তৈরি করেছেন। আগামী ২৫ মে আইপিএল ফাইনালও হবে কলকাতায়। সেই ম্যাচে কারা ধারাভাষ্য দেবেন, তা পরে জানাবে বিসিসিআই।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র
1
ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ
2
নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!
3
সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা
4
আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
5
আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!
6
শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ
7
অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা
8
পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ
9
কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
10
এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল
11
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩
12
প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী