তরিকুল ইসলাম জেন্টু, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা বিতরণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে অবৈধভাবে বেচাকেনার সময় ২৯ বস্তা সরকারি চাল জব্দ করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার দুপুরে চালগুলো জব্দ করা হয়। এর আগে সকাল থেকে সান্তাহার ইউনিয়নে দুস্থ মহিলাদের খাদ্যসহায়তা (ভিডব্লিউবি’র) প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। সুবিধাভোগী মহিলারা চাল নিয়ে এসে ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
স্থানীয় যুবক মোফাজ্জল খান বলেন, ‘আমি জানতে পারি কে বা কারা অবৈধভাবে ইউনিয়ন পরিষদের সামনে সরকারি চাল ক্রয় করছে। এসে দেখি দুজন লোক এসব চাল কিনে নিচ্ছেন। আমিসহ আমার কয়েকজন বন্ধু মিলে চালের গাড়ি আটক করি। পরে সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা স্যারকে বিষয়টি জানালে তাঁরা ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জুকে উদ্ধার করা চালগুলো ইউনিয়ন পরিষদে জব্দ রাখার নির্দেশ দেন। চাল উদ্ধারের সময় দুই চাল ক্রেতা কৌশলে সটকে পড়েন।’
ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দারা ওই ২৯ বস্তা চাল আটক করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার করা চালগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে হেফাজতে রাখা হয়েছে।
বিকেলে চাল নিতে আসা সুবিধাভোগী আমেনা বেওয়া বলেন, ‘নিম্নমানের চাল দেওয়ার কারণে চালগুলো খাওয়া যায় না। তাই বাধ্য হয়ে বিক্রি করে দেই। কিন্তু আজ চাল বিক্রি করতে পারিনি। কারণ আজ কেউ চাল কিনছে না। শুনলাম সকালে নাকি ঝামেলা হয়েছে।’
সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, ‘ইউনিয়নের সামনে অবৈধভাবে চাল বেচাকেনার সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা স্যারের সঙ্গে কথা বলে ওই চালগুলো পরিষদের হেফাজতে রাখা হয়।’
আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা  ভিডব্লিউবি’র প্রকল্পের ২৯ বস্তা চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার চালগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর সুবিধাভোগীদের চাল বিক্রি করার প্রমাণ পেলে তাদের কার্ড বাতিল করে দেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

1

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

2

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক

3

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

4

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

5

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

6

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

7

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে

8

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

9

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

10

সব সুপারিশেই একমত নয় ইসি: বাস্তবায়নে বেছে বেছে সিদ্ধান্ত

11

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

12

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

13

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

14

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

15

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

16

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

17

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

18

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অন

19

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

20