Deleted
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত।

নওগাঁয় জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
সভায় নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এসময় বক্তারা বাজার দর নিয়ন্ত্রন, খাদ্য পণ্যের উৎপাদনের কারখানা সমূহে তদারকি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ'র সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় ও নওগাঁ জেলা ক্যাবের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহমেদ ও বিভিন্নজন বক্তব্য প্রদান করেন।
এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নওগাঁ প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শফিক ছোটন, বাসদ নেতা জয়নুল আবেদিন মুকুল, সমাজকর্মী নাইস পারভীনসহ  ব্যবসায়ী, ভোক্তা, সাংস্কৃতিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ছাত্র প্রতিনিধিরা।
 বক্তারা বলেন, শুধু ভোক্তা অধিদপ্তর সব সময় বাজার তদারকি বা জরিমানা করলেই হবে না বরং ভোক্তাদেরকেও সব সময় সচেতন থাকতে হবে। কোন পণ্যের দাম, মান ও ওজনে অসামঞ্জস্য থাকলে রশিদসহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হবে। এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বেশি সচেতন থাকতে হবে কৃষকদের। যেখানে থেকে শাক-সবজি বা খাদ্য শস্য বাজারজাত হয়ে থাকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

1

স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

2

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

3

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

4

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

5

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

6

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

7

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

8

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

9

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

10

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

11

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

12

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

13

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টা

14

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

15

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

16

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

17

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

18

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

19

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

20