তরিকুল ইসলাম জেন্টু, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন (৬০), নিমাইদীঘি গ্রামের আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৪৫) ও সান্তাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সান্দিড়া গ্রামের যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন তুহিন (৩৫)। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।         
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের দুইজন নেতা ও এক কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

1

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

2

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

3

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

4

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ

5

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

6

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

7

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

8

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্

9

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

10

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

11

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

12

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

13

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

14

জ্বর হলে কী করবেন

15

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

16

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

17

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

18

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

19

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

20