Nekre News
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশিদের জন্য কাতারের সংস্থাটির চলমান মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন। এর মধ্যে রয়েছে এতিমদের জন্য স্পনসরশিপ প্রোগ্রাম ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণ। 

প্রধান উপদেষ্টা কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য প্রযুক্তিভিত্তিক দক্ষতার মতো উদীয়মান প্রযুক্তি শেখার জন্য মাদ্রাসাশিক্ষার্থীদের আগ্রহের ওপর জোর দেন। তিনি বলেন, ‘মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য যেকোনো সহায়তাকে আমরা স্বাগত জানাব।’ অধ্যাপক ইউনূস আরও বলেন, কাতার চ্যারিটি বাংলাদেশি মাদ্রাসাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারে। মাদ্রাসাশিক্ষার্থীদের পাঠ্যক্রমে প্রযুক্তিবিষয়ক পাঠ যুক্ত করার প্রচেষ্টায় তারা সহায়তা করতে পারে। কাতার চ্যারিটির প্রধান উল্লেখ করেন, তাঁরা ইতিমধ্যে বেশ কয়েকটি মাদ্রাসাকে দক্ষতা উন্নয়ন ও জীবিকা নির্বাহের কর্মসূচিতে সহায়তা করেছে। তিনি আশ্বাস দেন, প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আলোচনায় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

1

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

2

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

3

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

4

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

5

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

6

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

7

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

8

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

9

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

10

তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

11

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

12

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ

13

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

14

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

15

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

16

টেলিটক নাম্বার দেখার উপায়

17

জয়পুরহাটে নিখোঁজের দশদিন পর তৃতীয় শ্রেণির ছাত্র কাফির লাশ উদ

18

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

19

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

20