Nekre News
প্রকাশঃ 26-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি সদরে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহাবিন আলম তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তোহা উপজেলার কোমারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা দায়ের হয়। সেই মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহা বিন আলমকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তোহা বিন আলমকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

1

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

2

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

3

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

4

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

5

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

6

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

7

তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

8

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

9

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

10

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

11

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

12

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

13

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

14

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

15

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

16

আত্রাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা

17

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

18

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

19

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

20