Deleted
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ফ্রিজ মেকানিক আরিফুল ইসলাম বকুলের মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টির পাঁচ দিন পর তার মা শরিফুন নেছা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রকৃত রহস্য উদঘটনের জন্যই মূলত শুক্রবার রাতে তিনি আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম বকুল মেকানিক হিসেবে নওগাঁয় একটি দোকানে ফ্রিজ মেরামতের কাজ করতেন। প্রতিদিনের মতো গত ২৮ এপ্রিল  রাতে কাজ শেষে দোকান থেকে মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি কেশরতা গ্রামে ফিরছিলেন। এসময় বগুড়ার-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ইন্দইল এলাকায় আশা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে দূর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার মাথা ও শরীর সহ একাধীক স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে থাকেন। স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ধারণা করা হয়, মোটরসাইকেলযোগে বকুল ওই স্থানে পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহন (গাড়ি) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তদন্ত পূর্বক ট্রাক্টর চালকসহ ঘটনাটির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

1

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

2

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

3

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

4

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টা

5

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

6

সব সুপারিশেই একমত নয় ইসি: বাস্তবায়নে বেছে বেছে সিদ্ধান্ত

7

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

8

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

9

পোরশায় আমের ব্যবসা হবে ৯শ কৌটি টাকা

10

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

11

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

12

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

13

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

14

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

15

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক

16

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

17

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

18

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

19

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

20