Nekre News
প্রকাশঃ 26-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে: নুরুল হক

১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপি-জামায়াত, বাম-ডান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমাদের মধ্যেও অনেককে লক্ষ করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে। যে কারণে ফ্যাসিবাদ হটানোর আমাদের যে একটা ঐক্য হয়েছিল, আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম, এখন আবার কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।’ আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন নুরুল হক।
আওয়ামী লীগের আমলের সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে মন্তব্য করে নুরুল হক বলেন, ‘সারা বাংলাদেশে এই গণ-অভ্যুত্থানের পরেও কিন্তু তার পরিবর্তন হয় নাই। সাংবাদিক ভাইয়েরা আপনারা খোঁজ নেন, ট্রাকস্ট্যান্ড থেকে, টেম্পোস্ট্যান্ড থেকে, বাসস্ট্যান্ড থেকে আগে যেভাবে চাঁদা তুলত, এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কি না। কাঁচাবাজার, সবজিবাজার, বিভিন্ন সমিতি, গার্মেন্টস, মিল-ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি যারা করত, চাঁদা যারা তুলত, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন এই চাঁদাবাজি-লুটপাট বন্ধ হয়েছে কি না। হয় নাই। সাধারণ মানুষের রক্তচোষাদের এখনো আমরা উপস্থিতি লক্ষ করি। চাঁদাবাজদের তো আমরা বুকের রক্ত দিয়ে হটিয়েছি, দখলদারকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। তাহলে এখন চাঁদাবাজ-দখলদার কারা?’ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শুধু আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায়নি এই দেশের জনগণ, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকেও উচ্ছেদ করেছে বলে মন্তব্য ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের। তিনি বলেন, ‘কাজেই এখানে আমাদের অবস্থান পরিষ্কার, চব্বিশের গণ–অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এ দেশে আর রাজনীতি করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এ ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতা করে কোনো রাজনৈতিক দল সেই দেশে রাজনীতি করতে পারেনি।’ গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, গণসংহতি আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক সাজেদুর রহমান, পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

1

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

2

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

3

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

4

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

5

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

6

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

7

বাংলাদেশের কাছে আফগানিস্তান হারল যেখানে

8

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

9

নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছ

10

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

11

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

12

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

13

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

14

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

15

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

16

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনার সন্ধিক্ষণে বাংলাদ

17

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

18

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

19

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

20