স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে আদালত অবমাননার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সোমবার (০৮ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়।
আদালতের প্রাপ্ত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ৫ জুলাই আব্দুল মোমেন ফকির তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আদালতের বিচারিক কার্যক্রম এবং একটি আদেশ নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রয়াত আইনজীবী গোলাম রব্বানীর শোকসভা নিয়ে বিচারককে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টের স্ক্রিনশট আদালতে উপস্থাপন করে বলা হয়েছে, এসব মন্তব্য সমাজে আদালত ও আইনের প্রতি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা ছড়াতে পারে। এমনকি সাধারণ মানুষকে আদালতের প্রতি বিদ্বেষপ্রসূত করে তুলছে, যা সমাজে শৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা সৃষ্টি করছে।
নোটিশে আরও বলা হয়েছে, একজন আইনজীবীর কাছ থেকে এমন আচরণ কখনোই প্রত্যাশিত নয়। এ ধরনের পোস্ট প্রচলিত আইনে ফৌজদারি অপরাধের সামিল এবং বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
 কেন তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে লাইসেন্স বাতিলের আবেদন করা হবে না এবং কেন বিষয়টি মহামান্য হাইকোর্টের দৃষ্টিগোচর করা হবে না মর্মি তাকে ১৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নাজমুল ইসলাম জনি (এপিপি) জানান, বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী আদালতকে অবজ্ঞা বা অবমাননার মত কোন আচরণ করে থাকলে আদালত তাকে কারণদর্শাতে পারে এবং বারকাউন্সিল তার লাইসেন্স বাতিল বা স্থগিত করে রাখতে পারে। তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত এবং বিচারকদের বিষয় কোন মন্তব্য করা বা স্ট্যাটাস দেয়া অপরাধের মধ্যেই পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

1

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

2

জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

3

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

পাঁচবিবিতে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

5

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

6

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

7

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

8

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

9

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

10

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

11

দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

12

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

13

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

14

পোরশায় আওয়ামী লীগ নেতা সুদেব সাহা আটক

15

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

16

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

17

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

18

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

19

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

20