Deleted
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস। ছিলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও।
বৃহষ্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অতিরিক্ত জেলা প্রশাসক এ,এইচ,এম ইরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী পরিচালক আশিকুর রহমান, চালকল মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মোত্তালিব হোসেন তালুকদার, অটোরাইস মিল গ্রুপের দপ্তর সম্পাদক এসএম হাসিবুল হাসান, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।
সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরো সুদূরপ্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহবান জানান বক্তারা। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির উদ্যোগে মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আ স ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন, সেক্রেটারী এ্যাড. আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আসলাম হোসেনসহ অন্যান্যরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

1

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

2

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

3

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

4

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

5

কালাইয়ে ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামাররা

6

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

7

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

8

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রথম পুরস্

9

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

10

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

11

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

12

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

13

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন

14

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

15

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

16

পাঁচবিবিতে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

17

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

18

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

19

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

20