চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

আগামী শনিবার (৫ জুলাই) জয়পুরহাটে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলটির জয়পুরহাট জেলা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এনসিপির জেলা নেতারা জানান, আগামী ৫ জুলাই বিকেল ৩টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে। জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, নুরুল হোসেন রনজু, জহুরা বেগম, ঝর্ণা আক্তার প্রমুখ।

সভায় জানানো হয়, কেন্দ্রীয় নেতাদের সফরে জয়পুরহাট জেলার নানা সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা তুলে ধরা হবে। পথসভায় উপস্থিত থাকবেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা প্রমুখ।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

1

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

2

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

3

টেলিটক নাম্বার দেখার উপায়

4

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

5

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

6

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

7

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

8

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

9

আত্রাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা

10

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

11

কাঁচা মরিচের ফলন ভালো হলেও দামে হতাশ নওগাঁর কৃষকরা

12

সব সুপারিশেই একমত নয় ইসি: বাস্তবায়নে বেছে বেছে সিদ্ধান্ত

13

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

14

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

15

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

16

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

17

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

18

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

19

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

20