মোকারম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশঃ 31-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৩০ মে) কালাইয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুনটে উপজেলা ও কালাইয়ে পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দীন, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক দুলাল ফকির, যুগ্ম আহবায়ক রতন চৌধুরী, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, জেলা যুবদলের সাবেক সদস্য কামরুজ্জামান তালুকদার হিরোসহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনজুম আলী। 
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তাঁরা বলেন, তাঁর রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

1

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

2

আক্কেলপুরে জীবন ঝুঁকিতে ২’শ শিশু শিক্ষার্থী

3

কাঁচা মরিচের ফলন ভালো হলেও দামে হতাশ নওগাঁর কৃষকরা

4

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

5

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

6

সব সুপারিশেই একমত নয় ইসি: বাস্তবায়নে বেছে বেছে সিদ্ধান্ত

7

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

8

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

9

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

10

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

11

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

12

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

13

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

14

স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

15

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

16

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

17

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

18

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

19

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

20