মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

নওগাঁর ধামইরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকসহ  চালককে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার  (৩ জুন) সকাল ১১ টার সময় বিহারীনগর গ্রামের মৃত হবিবর রহমান চৌধুরীর ছেলে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রশিদ চৌধুরী বাই সাইকেল যোগে বাড়ী থেকে ধান ক্ষেত দেখার উদ্দেশ্যে রওনা দিলে ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া মোড়ে পৌছলে দ্রুতগামী বালুবাহি একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয় এতে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই সেনা কর্মকর্তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করে ঘাতক চালক ও ট্রাকটি আটক করে থানা পুলিশ হেফাজতে দেয়।
ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চালক ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ 
নিহতের নিকটাত্নীয় ও প্রধান শিক্ষক আব্দুল বারী পলাশ জানান, তার পরিবারে স্ত্রী সহ দুই ছেলে রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

1

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

2

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

3

কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকা নোট থেকে প্রত্যাহার, ক্ষোভ ন

4

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

5

ফল খাওয়ার পর পানি পান: কী হতে পারে

6

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

7

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

8

বেতন নেই, তবু শিক্ষা থেমে নেই — চরম সংকটে জয়পুরহাটের দারুল আ

9

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

10

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

11

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

12

ইসলামী ব্যাংকে চলছে এ কেমন প্রহসন? টাওয়ার নির্মাতারা মুক্ত,

13

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টা

14

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

15

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

16

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

17

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

18

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

19

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

20