মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটের ২ নং  আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ভাতগ্রাম (ডাঙ্গাপাড়া) গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে জাহিদ হাসান সুমন (২৭) এর মৃতদেহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে জাহিদ হাসান সুমন নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার (ওসি) ইমাম জাফর। এলাকাবাসী জানান, জাহিদ হাসান সুমন, একজন কাপড় ব্যবসায়ী, তার একাধিক স্ত্রী রয়েছে এবং তিনি মাদক সেবনে  অব্যস্থ, মানসিক চাপে হয়তবা সে  আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচাার্জ (ওসি) মোঃ ইমাম জাফর বলেন, শুক্রবার রাতে নিজ বাড়িতে ফেরেন জাহিদ হাসান সুমন। রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের কাছে খবর দেয় মৃত জাহিদ হাসান সুমনের বাবা।  তিনি আরও বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার।

মৃতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুমনের মরদেহ  উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে জীবন ঝুঁকিতে ২’শ শিশু শিক্ষার্থী

1

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

2

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

3

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

4

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

5

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

6

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

7

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

8

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

9

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

10

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

11

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

12

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

13

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

14

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্য

15

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

16

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

17

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

18

জ্বর হলে কী করবেন

19

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

20