ডি.এম রাশেদ, পোরশা প্রতিনিধি
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিল ভারত

নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম(৪০) নামের এক বাংলাদেশী রাখালকে গুলি করে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার রাত ৯টায় পোরশা সীমান্তের ২৩২নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের নিকট ইব্রাহিমের লাশ হস্তান্তর করে বিএসএফ।

এর আগে গত বৃহস্পতিবার সকালে সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু চরাতে সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম।

বিষয়টি জানতে পেরে বাংলাদেশী সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র নিকট জানতে চাইলে ইব্রাহিমকে হত্যার কথা অস্বীকার করে বিএসএফ। পরে চিঠি চালাচালির ২দিন পর ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করে এবং ৩দিন পর তার অর্ধগলিত লাশ ফেরত দেয় বিএসএফ। লাশ হস্তান্তরের সময় ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানসহ স্থানীয় থানা পুলিশ, বিজিবি, বিএসএফ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

1

ফল খাওয়ার পর পানি পান: কী হতে পারে

2

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

3

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

4

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

5

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

6

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

7

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

8

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

9

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

10

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

11

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

12

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

13

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

14

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

15

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

16

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহ

17

ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৭৫ লক্

18

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

19

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

20