ডি.এম রাশেদ, পোরশা প্রতিনিধি
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় আমের ব্যবসা হবে ৯শ কৌটি টাকা

নওগাঁর পোরশায় চলতি আম মৌসুমে ৯শ কৌটি টাকার আম ব্যবসার সম্ভাবনা রয়েছে। এ উপজেলার সর্বত্রই এখন আমের ব্যবসা জমজমাট। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন বাগান মালিক, আম ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা।
পোরশা উপজেলায় সবচেয়ে বেশী চাষ হচ্ছে আমরুপালী আম। এর সাথে বারিফোর, কার্টিমন, ব্যানানা ম্যাংগো, গোপালভোগ, হিমসাগর বা খিরসাপাত, ল্যাংড়া, ফজলি ও আশ্বিনাসহ নানান জাতের সুস্বাদু আম। ইতোমধ্যে বাগান থেকে শেষ হয়েছে গোপালভোগ ও হিমসাগর বা খিরসাপাত আম। ল্যাংড়াও শেষের দিকে। এখন পুরোদমে কেনা-বেচা চলছে এ এলাকার জনপ্রিয় আম আমরূপালী। 
উপজেলার আমের বাজার নোচনাহার, পোরশা সদর, সারাইগাছীসহ বিভিন্ন আম বাজারে প্রতিদিন গড়ে ২০-২৫লক্ষ টাকার আম কেনা-বেচা হচ্ছে। 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ জানান, পোরশা উপজেলায় ১০হাজার ৬৫০হেক্টর আবাদী জমিতে আম বাগান তৈরি হয়েছে। এসব বাগান থেকে এবছর ১লক্ষ ৪৫হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং বর্তমান বাজার অনুযায়ী এখানে আম বাণিজ্য ৯শ কৌটি টাকা ছাড়িয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

2

টেলিটক নাম্বার দেখার উপায়

3

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

4

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

5

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

6

পোরশায় আমের ব্যবসা হবে ৯শ কৌটি টাকা

7

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

8

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

9

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন

10

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

11

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

12

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

13

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

14

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

15

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

16

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

17

শ্রমজীবী মানুষের সংগ্রাম ও একতার স্মারক মহান মে দিবস আজ

18

কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকা নোট থেকে প্রত্যাহার, ক্ষোভ ন

19

আত্রাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা

20