তরিকুল ইসলাম জেন্টু, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ কোটি ৫১ লাখ ১৫ হাজার ৭০৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। উন্মুক্ত এই বাজেটে রাজস্ব খাতে ১৬ লাখ ৬১ হাজার টাকা এবং উন্নয়ন অনুদান খাতে ২ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৭০৭ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে সভার মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ী নারীর ক্ষমতায়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ভৌত অবকাঠামোর উন্নয়নে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অধীবেশনে বক্তব্য রাখেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান রবিন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, ফেরদৌস, শাহিন, সাইদুল, নান্দু, সমাজ খান, শামীম, সংরক্ষিত নারী সদস্য লুৎফুন নেছা, পিংকি ও স্বপ্না প্রমূখ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

1

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

2

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

3

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

4

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

5

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

6

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

7

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

9

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

10

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

11

জয়পুরহাটে নিখোঁজের দশদিন পর তৃতীয় শ্রেণির ছাত্র কাফির লাশ উদ

12

বাংলাদেশের কাছে আফগানিস্তান হারল যেখানে

13

ইসলামী ব্যাংকে চলছে এ কেমন প্রহসন? টাওয়ার নির্মাতারা মুক্ত,

14

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

15

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

16

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

17

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

18

আক্কেলপুরে জীবন ঝুঁকিতে ২’শ শিশু শিক্ষার্থী

19

তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিনেছেন অস্ট্রেলিয়ায় বাড়ি ও বিদেশী পাস

20