Nekre News
প্রকাশঃ 17-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাছে আফগানিস্তান হারল যেখানে

ফলটা তো এতক্ষণে নিশ্চয়ই জানা। আবুধাবিতে কাল এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান তুলেছিল লিটন দাসের দল। তাড়া করতে নেমে রশিদ খানের দল ইনিংসের শেষ বলে ১৪৬ রানে অলআউট হয়।

ম্যাচটি দেখা থাকলে নিশ্চয়ই জানেন, আফগানিস্তানের ইনিংসে পাওয়ার প্লে-তে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশ। ওভারপ্রতি ৭.৭ করে রান তোলার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান প্রথম ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৭ রান তুলতে পারে। আফগানিস্তানের সামনে (আস্কিং) প্রয়োজনীয় রান রেট তখন ৯–এর বেশি। আসলে পাওয়ার প্লে-তেই বেশি খানিকটা পিছিয়ে পড়েছিল আফগানিস্তান।

কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে। গুলবদিন নাঈবের সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি ও ষষ্ঠ উইকেটে করিম জানাতের সঙ্গে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩২ রানের জুটিতে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যায় আফগানিস্তান। জয়ের জন্য একপর্যায়ে ১৫ বলে ২৯ রান দরকার ছিল তাদের। হাতে ৩ উইকেট।

আফগানিস্তান অধিনায়ক রশিদ খান মনে করেন, এই পর্যায়ে এসে ম্যাচটা হেরে যায় তাঁর দল।

গতকাল ম্যাচ শেষে রশিদ বলেন, ‘আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। আমি আউট হওয়ার আগপর্যন্ত আশা ছিল। কিন্তু আমরা শেষ করতে পারিনি। এখন ১৫ বলে ৩০ তোলা সম্ভব। কিন্তু  আমরা নিজেদের ওপর অনেক চাপ নিয়ে নিই এবং শটগুলো ভালোভাবে খেলতে পারিনি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

1

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

2

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

3

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

4

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

5

দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

6

ধামইরহাট থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র তছনছ, ওসিসহ ৬ পুলিশ প্

7

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

8

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অন

9

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

10

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

11

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

12

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

13

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

14

ডোবায় ডুবে গেল স্বপ্ন: আম ধুতে গিয়ে প্রাণ হারাল শিশু

15

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

16

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

17

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

18

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

19

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

20