Nekre News
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল


‘হেরমানো’ স্প্যানিশ শব্দ। বাংলায় এর অর্থ ভাই। ২০২৩ সালে ডেভিড আলাবাকে ভাই বলে ডেকে তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
আলাবা চাইলে একই বার্তা এখন কামাভিঙ্গাকে ফিরিয়ে দিতে পারেন। কামাভিঙ্গাও আবার নতুন করে একই কথা লিখতে পারেন আলাবাকে। কারণ দুজনই যে চোটে পড়েছেন!
গতকাল রাতে হেতাফের রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন আলাবা ও কামাভিঙ্গা। দুঃসংবাদ হলো, আগামী শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে তাঁদের মাঠের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। ম্যাচটি একে তো ফাইনাল, তারওপর প্রতিপক্ষ দলের নাম বার্সেলোনা, যাদের বিপক্ষে এ মৌসুমে দুটি ম্যাচেই হেরেছে রিয়াল। আলাবা ও কামাভিঙ্গার চোট তাই মাদ্রিদের জন্য দুশ্চিন্তার বড় কারণ। হেতাফের বিপক্ষে জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি দুজনের চোট নিয়ে কথা বলেন। তাঁর কণ্ঠে কোপা দেল রে ফাইনালে দুজনকে না পাওয়ার সুর, ‘আগামীকাল (আজ) কী হয় আমরা দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’
রিয়ালের একাদশের হয়ে মাঠে নামা আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন এই অস্ট্রিয়ান সেন্টারব্যাক। তাঁর বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫ মিনিটে হেতাফে মিডফিল্ডার লুইস মিলার চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কামাভিঙ্গা মাঠ ছেড়ে যেতে না চাইলেও ব্যথার কাছে হার মেনে বাধ্য হয়েই তাঁকে মাঠের বাইরে যেতে হয়। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আর না থাকায় কামাভিঙ্গা উঠে যাওয়ার পর ১০ জন নিয়ে খেলেছে রিয়াল। বার্সার বিপক্ষে লেফটব্যাক পজিশনে এখন ফ্রান গার্সিয়াই ভরসা আনচেলত্তির। ফাঁরলা মেন্দি ছন্দে নেই আর আলাবা তো চোটে পড়লেন। ফ্রান গার্সিয়াকে ক্লাসিকোয় খেলালে তাঁর দায়িত্ব হবে ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালকে আটকানো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

1

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

2

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

3

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

4

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

5

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

6

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

7

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

8

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

9

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

10

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

11

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

12

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

13

জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

14

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

15

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

16

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

17

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

18

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩

19

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

20