বুলবুল আহমেদ, মান্দা প্রতিনিধি
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ন আহবায়ক পৌর শহরের দানেজপুর এলাকার  বারিক মন্ডলের ছেলে রেজাউল করিম কিনা সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার মারা গেছে। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। 

জানা যায় গতকাল বুধবার বৈকালে পৌর  শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিম কিনার উপর সন্ত্রাসী হামলা হয়। দ্রুত তাকে জয়পুরহাট জেলা আধুনিক  হাসপাতালে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট জানান পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছেন তা তিনি জানেন না বলে জানান। 

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম জানান ব্যক্তিগত দন্দের জের ধরেই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান পুলিশ তদন্ত শুরু করেছে। থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। উল্লেখ্য গত বছরের ১৪ই সেপ্টেম্বরে বিএনপির বিবাদমান দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে থানায় দুই পক্ষই মামলা দায়ের করেছিল। পৌর ছাত্রদলের আহবায়কের দায়ের করা মামলায় কিনা ১২ নং আসামি ছিলেন।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

1

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

2

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

3

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

4

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

5

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

6

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

7

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

8

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

9

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন।

10

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

11

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

12

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

13

কালাইয়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

14

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

15

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

16

দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

17

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

18

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

19

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

20