মোকারম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার(১৫মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা ঘোষণা করে।
জয়পুরহাটে কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভারসহ ইউক্যালিপটাস গাছের চারা লাগানো প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।একদিকে পরিবেশের বিপর্যয়, অন্যদিকে কৃষিতে উৎপাদন কমে যাওয়ার পরও দিনের পর দিন এই গাছের রোপণ থামছে না।ক্রমেই ইউক্যালিপটাস আবাদি জমি, বসত বাড়ি এবং সড়কের দুপাশে বেড়ে উঠছে। দ্রুত বেড়ে ওঠার কারণে উপজেলার সাধারণ মানুষ লোভে পড়ে এই গাছ লাগাচ্ছেন। মানুষ ও পরিবেশের কথা চিন্তা করে সরকার ২০০৮ সালে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করে। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ উপজেলার কৃষকরা বাড়তি আয়ের আশায় আবাদি জমি, বসতবাড়ি এবং পতিত জমিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ লাগাচ্ছেন। এই গাছ লাগিয়ে স্বল্প সময়ে কাঠ ও জ্বালানির কাঠের অভাব দূর হলেও দীর্ঘ মেয়াদি ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। এই গাছ অতিমাত্রায় পানি শোষণ করে, যা কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকারক।এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার সবখানেই শোভা পাচ্ছে এই নিষিদ্ধ গাছ।
 
এ উপজেলার আহাম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, ইউক্যালিপটাস গাছ লাগালে ক্ষতি হয় জানা ছিল না। এই গাছ তাড়াতাড়ি বড় হয় সেজন্য লাগিয়েছি। এখন বিপদে পড়তে হচ্ছে। জমির আবাদ কমে গেছে। এর পাতা যেখানে পড়ে সেখানকার মাটি কালো হয়ে যায়। এরপর আর এই গাছ লাগাব না।
জিন্দারপুর ইউনিয়নের বাদাউচ্চ গ্রামের কৃষক ফিরোজ জানান, বনবিভাগ সড়কের দুই পাশে এত গাছ থাকতে তারা ইউক্যালিপটাস গাছ লাগিয়েছে। এই গাছ লাগানোর পর থেকে জমির ফসল কমে গেছে। সব সময় ধান খেতে পাতা পড়ে। সারের পরিমাণ বেশি দিলেও এই গাছের কারণে ফলন কমে যাচ্ছে। 
এ উপজেলার আরেক কৃষক আলাউদ্দিন বলেন, "ইউক্যালিপটাস গাছ লাগালে ক্ষতি হবে, এটা জানতাম না। তাড়াতাড়ি বড় হয়, তাই লাগিয়েছিলাম। এখন জমির আবাদ কমে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, "ইউক্যালিপটাস গাছ ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। এই গাছের পাতা মাটির স্তর বিষাক্ত করে ফেলে, যা ফসলের উৎপাদন কমিয়ে দেয়।এবং ঐ স্থানে ঘাস ও লতাপাতা জন্মাতে পারে না। তিনি আরও বলেন, ইউক্যালিপটাস গাছ বিভিন্ন পোকামাকড় ও পাখিদের জন্য যথেষ্ট ক্ষতিকর। এই গাছ অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড নিঃসারণ করে বলে তাপমাত্রা বৃদ্ধি পায়।
উপজেলা বন কর্মকর্তা মোঃ হারুন রশীদ জানান, "আমরা ইউক্যালিপটাস গাছের উৎপাদন এবং বিপণনে নিরুৎসাহিত করছি। এই গাছের চারা  রোপণ বন্ধ করতে আমরা সাধ্যমতো কাজ করছি।তিনি আরও বলেন, ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে। এই গাছের পাতায় পচন নেই, যা জমির পুষ্টি নষ্ট করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

1

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

2

কালাইয়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

3

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

4

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

5

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

6

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

7

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

8

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

9

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

10

জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

11

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

12

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

13

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

14

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

15

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

16

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

17

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিয

18

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

19

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

20