Nekre News
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাগবেড় এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সোমবার রাতে সংঘর্ষে চারজন ছুরিকাহত হয়েছে। আহতরা হলো, পৌর এলাকার বাগবেড় গ্রামের মেহেদী হাসান (১৬), একই গ্রামের শাহজাহান সরদার (২২), মোকছেদ সরদার (৩৫) ও আমজাদ মামুন মিয়া (৩৫)। আহতদের মধ্যে মেহেদী হাসান ও শাহজাহান সরদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, কয়েকদিন ধরেই উপজেলার কালিতলায় গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশে যমুনা নদীর চরে রাতের আঁধারে বালু তুলে বিক্রি করছিল বালু ব্যবসায়ীরা। সোমবার রাত ৯টার দিকে সেখানে বালু উত্তোলনে স্থানীয় জমির মালিকরা বাধা দেন। এ নিয়ে দুইপক্ষের মধ্য সংঘর্ষ হয়। 

সংঘর্ষের সময় বালু ব্যবসায়ীদের ছুরিতে চারজন আহত হয়। তাদের চিকিৎসার জন্য সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দু’জনের অবস্থা গুরুতর  হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত অপর দু’জন সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসাধীন রয়েছেন।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

1

দুপচাঁচিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

2

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

3

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

4

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

5

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

6

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

7

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

8

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

9

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

10

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

11

ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার

12

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

13

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

14

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

15

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

16

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

17

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

18

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

19

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

20