Nekre News
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে দ্রæত এগিয়ে চলেছে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারে গভীর ড্রেন নির্মাণ কাজ। প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজ করছেন মেসার্স সুজা ট্রেডার্স। পাঁচুপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশল বিভাগের মতে, এ প্রকল্পে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজার এবং ওই মহল্লার ড্রেনেজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ফলে বাজার ও মহল্লাবাসীর জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক স্যানিটেশন স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারের ড্রেনের নির্মাণ কাজ করছেন শ্রমিকরা। 
বাজারের ক্রেতা-বিক্রেতা ও মহল্লাবাসী জানান, ড্রেন নির্মাণ শেষ হলে দূষিত পানি ও ময়লা আবর্জনা নিস্কাশন,বাড়ীর পানি ড্রেন দিয়ে নেমে যাওয়ার ফলে বাজার পরিস্কার পরিচ্ছন্ন ও স্যানিটেশন জনস্বাস্থ্য সার্বিকভাবে উন্নীত হবে।
উপজেলা প্রকৌশল বিভাগের তথ্যমতে, হাটবাজারের রাজস্বখাতের অর্থায়নে বর্তমান অর্থবছরে  প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প অনুসারে ৭৫ মিটার দৈর্ঘের গভীর ড্রেন নির্মাণ করা হবে। মোট ৭ লাখ ৪২ হাজার ১৪ টাকা বাজেটের প্রকল্পটি বর্তমান অর্থবছরের মধ্যে সমাপ্ত করতে হবে।
উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, এ প্রকল্পে সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। ইতিপূর্বে ড্রেনগুলো ইট দিয়ে করা হতো। যা সহজেই ভেঙ্গে যেতো। তাই পুরনো নিয়মের পরিবর্তে নতুন নিয়মে আরসিসি ঢালাই করা হচ্ছে। ড্রেন নির্মাণ শেষ হলে বাজার ও মহল্লাবাসী দূষিত পানি ও ময়লা আবর্জনা নিস্কাশন এবং বাড়ীর পানি ড্রেন দিয়ে নেমে যাওয়ায় জনসাধারণ স্যানিটেশন জনস্বাস্থ্য সুবিধা পাবেন।
পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারের জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিত কল্পে হাট-বাজারের রাজস্ব খাতের অর্থায়নে গভীর ডেন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেইসাথে ইউনিয়নের সকল উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, প্রকৌশল বিভাগের তত্ত¡াবধানে ড্রেন নির্মাণ কাজ সফলভাবে এগিয়ে যাচ্ছে। প্রকল্পটির কাজ সমাপ্ত হলে বাজারের ক্রেতা-বিক্রেতা ও মহল্লাবাসী এর ব্যাপক সুফল পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

1

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

2

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

3

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

4

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

5

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

6

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

7

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

8

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

9

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

10

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

11

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

12

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

13

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

14

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

15

জয়পুরহাটে আলোচিত ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

16

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

17

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

18

পাঁচবিবিতে ৫০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রাস্তা এসিল্যান্ডে

19

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

20