Nekre News
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণ হারালেন ১১ জন। গতকাল রোববার ও আজ সোমবার কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও চাঁদপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।


কুমিল্লা

মুরাদনগর উপজেলার কোরবানপুর এলাকায় ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিখিল দেবনাথ (৫৮) ও জুয়েল ভূঁইয়া (৩০) মারা যান। একই দিনে বরুড়া উপজেলার পয়েলগচ্ছ গ্রামে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই কিশোর মোহাম্মদ জিহাদ (১৪) ও মো. ফাহাদ (১৩) প্রাণ হারায়। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।


কিশোরগঞ্জ

অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর এলাকায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫) নামের দুই কৃষক মারা যান। পাশাপাশি মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে খড় শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন ফুলেছা বেগম (৬৫)।


নেত্রকোনা

কলমাকান্দা উপজেলার ধনুন্দ গ্রামে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৮) আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান। একইদিনে মদন উপজেলার তিয়োশ্রী গ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় আরাফাত (১০)।


সুনামগঞ্জ

শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে কলেজছাত্র রিমন তালুকদারের।


চাঁদপুর

কচুয়া উপজেলার নাহারা গ্রামে ধান তুলতে গিয়ে বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাকে মারা যান গৃহবধূ বিশাখা রানী (৩৫)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

1

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

2

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

3

ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

4

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

5

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

6

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

7

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

8

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !

9

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ব

10

পোরশায় আওয়ামী লীগ নেতা সুদেব সাহা আটক

11

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

12

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

13

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

14

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

15

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

16

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

17

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

18

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

19

ক্ষেতলালের ফুলদিঘী হাটে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত টাকা ফে

20