Deleted
প্রকাশঃ 16-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

মেধা ও যোগ্যতার ভিত্তিতে জয়পুরহাটের ১৩ জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।

নাম ঘোষণার সাথে সাথে পুলিশের কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত তরুণ-তরুণীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসপি। এসময় বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান হোসেন, নওগাঁ জেলার সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রায়সহ জয়পুরহাট জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কনস্টেবল পদে উত্তীর্ণ শাহানাজ পারভীন সানু বলেন, আমার বাবা সিএনজির একজন চালক। টাকা-পয়সা দেওয়ার মতো আমার বাবার ক্ষমতা নেই। আমি শুধুমাত্র আবেদন ফর্মের যে টাকা সেটা দিয়ে এতদূর পর্যন্ত এসেছি। উত্তীর্ণ হওয়ার পর অনেক খুশি লাগছে। মাত্র ১২০ টাকায় আবেদন করে মাঠ পর্যায়ে টিকেছি এবং আজকে মৌখিক পরীক্ষায় পাশ করে আমার চাকরি হয়েছে।

ফয়সাল আহমেদ নামের আরেকজন বলেন, যোগ্যতার ভিত্তিতে আমাদের বাছাই করা হয়েছে। এরজন্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট পরিবার। ছোটবেলা থেকে নানা-নানীর বাড়িতে বড় হয়েছি। এই চাকরি না হলে আমাকে শ্রমিকের কাজ করতে হতো। চাকরি হওয়ার পর আমার খুব ভালো লাগছে। 

এসপি মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, জেলায় এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৮৩৮ জন আবেদন করেছিলেন। তাদের মধ্যে বাছাইয়ের পর ১৩৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ২৩ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। আজ (বৃহস্পতিবার) মৌখিক পরীক্ষায় ১৩ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনজনকে অপেক্ষমান রাখা হয়েছে।

তিনি বলেন, এই নিয়োগে প্রার্থীরা নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন। তদবির, লবিং ও ঘুষ ছাড়াই এই মেধারা কনস্টেবল পদে চাকরি পেলেন। পুলিশের পক্ষ থেকে তদবির, লবিং ও ঘুষ না করতে আগেই নিষেধ করা হয়েছিল। ইতিমধ্যে কয়েকজন নিয়োগ নিয়ে প্রতারণা করেছেন। এ বিষয়ে কয়েকজন পুলিশের হেফাজতে আছেন। এটি নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে বিষয়টি জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

1

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

2

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

3

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

4

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

5

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

6

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

7

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

8

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

9

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

10

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

11

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

12

টেলিটক নাম্বার দেখার উপায়

13

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

14

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

15

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

16

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

17

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

18

পোরশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি সহায়তা প্রদান

19

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

20