রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকা নোট থেকে প্রত্যাহার, ক্ষোভ নওগাঁবাসীর

নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত প্রায় সাড়ে ৪'শ বছরের প্রাচীন ঐতিহ্য কুসুম্বা মসজিদ। যা সুলতানি আমলে নির্মান করা হয়।
 ঐতিহাসিক এই  কুসুম্বা শাহী মসজিদের ছবি ৫টাকার নোট থেকে প্রত্যাহার করা হয়েছে। এরই প্রতিবাদে ফুসে উঠছে নওগাঁর মান্দা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
অন্যদিকে বিএনপির উদ্যোগে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমানের সভাপতিত্বে এতে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের ও শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালহা জুবায়ের এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।
অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানিয়েছেন বক্তারা।
দাবি মানা না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

1

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

2

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

3

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

4

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

5

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

6

তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিনেছেন অস্ট্রেলিয়ায় বাড়ি ও বিদেশী পাস

7

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

8

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

9

নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছ

10

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

11

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

12

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

13

কাঁচা মরিচের ফলন ভালো হলেও দামে হতাশ নওগাঁর কৃষকরা

14

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

15

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

16

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

17

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

18

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

19

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

20