Deleted
প্রকাশঃ 8-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে একটি পোল্ট্রি ফার্মে ঢুকে ১৫ দিন বয়সের এক হাজারের অধিক
মুরগীর বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি
অভিযোগ দায়ের হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর
কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে ঘটনাটি ঘটে।
পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারি হারুনুর রশিদের অভিযোগে জানা যায়, তার বাড়ির পাশে
পান্না পোল্ট্রি নামক একটি মুরগীর ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই মুরগীর
বাচ্চা ফুটানো ও বাচ্চা লালন পালন করে বাজারজাত করা হয়। বর্তমানে ফার্মে বিভিন্ন
জাতের এক হাজারের অধিক মুরগীর বাচ্চা রয়েছে। বয়স হয়েছিল মাত্র ১৫ দিন। তিনি
মঙ্গলবার সন্ধ্যার পর মুরগির বাচ্চাদের খাবার দিয়ে ফার্মের দরজা বন্ধ করে বাসায় যান। রাত
আনুমানিক সাড়ে ১১ টার দিকে তার কেয়ারটেকার হাসান আলী ফার্মে মুরগির
বাচ্চাগুলোকে খাবার দিতে এসে দেখেন দুর্বৃত্তরা ফার্মের বেড়া কেটে ঘরে ঢুকে এক
হাজার মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক
টাকা বলে তিনি দাবী করেন।
এ ঘটনায় হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় তিনজনের
নামে একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান,
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা
গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

1

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

2

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

3

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

4

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

5

ঘুষ ও দুর্নীতির বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি আক্কেলপুর

6

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

7

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

8

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

9

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

10

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

11

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

12

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

13

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

14

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

15

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্ত

16

মৃত্যুর ট্রেন: ১০০ কিমির নিচে নামলেই বিস্ফোরণ

17

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

18

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

19

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

20