Deleted
প্রকাশঃ 16-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি ব্রজেন্দ্রনাথ মন্ডল (৫২) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর শহরের সিদ্ধির মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা মহিকুল ইসলাম ২০১৬ সালে ব্রজেন্দ্রনাথের বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা করেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর ২০২২ সালে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত ব্রজেন্দ্রনাথকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এবিষয়ে তার জামাতা জগদিশ চন্দ্র বলেন, আমার শশুড় বায়ার ক্রপ সায়েন্স নামের একটি কীটনাশক কম্পানীর ডিলার ছিলেন। তাদের ব্যবসায়ীক লেদদেন পরিশোধ করা হয়েছিল। তারপরও তারা মামলা করেছে পরে রায়ও হয়েছে যা আমার শশুড় জানতেন না। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ব্রজেন্দ্রনাথ মন্ডল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করার জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

1

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

2

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

3

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

4

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

5

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

6

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

7

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

8

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

9

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

10

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

11

কালাইয়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

12

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

13

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

14

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

15

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

16

বেতন নেই, তবু শিক্ষা থেমে নেই — চরম সংকটে জয়পুরহাটের দারুল আ

17

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

18

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

19

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

20