Nekre News
প্রকাশঃ 22-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : 

গতকাল মঙ্গলবার ভোর রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ চোরাই ইজিবাইক উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে। 
জানা গেছে, উপজেলার মাষ্টারপাড়ার মিজানুর রহমানের ছেলে স্বপন হাসান পৌরসভায় মাষ্টাররোলে চাকুরি করে। সে ইজিবাইক কিনে যাত্রী পরিবহনের জন্য আদমদীঘি উপজেলার কালিবাড়ি তালসন গ্রামের ফেরদৌস এর ছেলে হাসান (২২) কে ভাড়ার মাধ্যমে প্রদান করেন। ঘটনার দিন গত সোমবার দুপুরে হাসান ইজিবাইকটি তার বাড়ি থেকে নিয়ে দুপচাঁচিয়া থানাবাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন করে। বিকাল আনুমানিক ৪টায় ইজিবাইকটি সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে তালাবদ্ধ করে রেখে স্থানীয় হোটেলে নাস্তা করতে যায়। কিছুপর ফিরে এসে দেখে ইজিবাইকটি নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ইজিবাইক মালিক স্বপন হাসানকে মোবাইলে জানায় কে বা কাহারা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। যার মুল্যে ২ লাখ ৫ হাজার টাকা। এ বিষয়ে ওই দিন রাতেই স্বপন হাসান নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করেই তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ ইজিবাইক উদ্ধার সহ চোরদের গ্রেপ্তারে অভিযানে নামেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার ডেপুইল গ্রামের জাকির সরকারের ছেলে রাব্বি সরকার (২১) কে বাবলাতলা এলাকা থেকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার ভেলুরচক গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে আলামিন ফকিরকে (২৬) কে দুপচাঁচিয়া জয়পুরপাড়া ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বগুড়া সদর থানা এলাকার বানদীঘি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে পলাতক আসামি আব্দুল বাতেন এর বাড়ি থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করে। বিষিয়টি থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম নিশ্চিত করে জানান, আসামিদেরকে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

1

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

2

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

3

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহ

4

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

5

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রথম পুরস্

6

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

7

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

8

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে গণতান্ত্রিক ছাত্র সংসদের ব

9

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

10

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

11

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

12

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

13

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

14

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ব

15

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

16

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

17

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

18

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

19

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

20